টুইটারে শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ভোট দেয়া যাবে

২৮ মার্চ, ২০২৩ ১২:২৬  

এখন থেকে টুইটার পোলে শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্টধারীরা ভোট দিতে পারবেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১৫ এপ্রিল থেকে শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোই কোনও পোল বা জরিপে ভোট দিতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান নির্বাহী ইলন মাস্ক আরও বলেছেন, ১৫ এপ্রিল থেকে শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো ফিডের রেকমেন্ডেশনে দেখাবে।

টুইটার কিনে নেওয়ার পর থেকেই নানা বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ইতিমধ্যেই মাইক্রোব্লগিং এই প্ল্যাটফর্মে নানা পরিবর্তনও এনেছেন তিনি। তারই ধারাবাহিকতায় নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত বছর ইলন মাস্ক বলেছিলেন, এখন থেকে কোম্পানির নীতিমালা বিষয়ক কোনও জরিপে শুধুমাত্র ব্লু টিকধারী ব্যবহারকারীরা ভোট দিতে পারবেন।

ডিবিটেক/বিএমটি